ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ঢাকার ৮ থানার ওসিকে বদলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 4:02 PM

ঢাকার ৮ থানার ওসিকে বদলি

ঢাকার ৮ থানার ওসিকে বদলি

আইনশৃঙ্খলা বাহিনীতে শুরু হয়েছে তোলপাড়। দীর্ঘদিন পুলিশের নাকের ডগায় ক্যাসিনো চালানো মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ থানার ওসিকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে ভাটারা থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে পল্টন মডেল থানায়, কলাবাগান থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে মতিঝিল থানায়, খিলক্ষেত থানার ওসি মো. মোস্তাজিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, শ্যামপুর থানার ওসি মো. মিজানুর রহমানকে কোতোয়ালি থানায়, উত্তরা-পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানায়, বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানায়, সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল আলমকে শ্যামপুর থানায় এবং বনানী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও একই আদেশে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগে, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. দাদন ফকিরকে গোয়েন্দা দক্ষিণ ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে ডিএমপি সদর দপ্তর থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status