|
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি ভুক্তভোগী ডা. রোকনুজ্জামান কিরন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি পরিবারসহ রংপুরে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তাঁর বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে এবং শয়নকক্ষসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। ![]() ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর এলাকায় ফিরে ডা. কিরন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। ভুক্তভোগীর দাবি, আগুনে ঘরের নিচতলার প্রায় সবকিছুই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১৩ লাখ টাকা, হীরার গহনা, ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা, মোবাইল ফোন, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ কাগজপত্র। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। থানার ওসি আজিম উদ্দিন বলেন, ভুক্তভোগী নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শত্রুতাবশত তাঁকে আতঙ্কিত করতে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিনযানে ২কোটি ৫০ হাজার টাকা মুলোর ক্রিস্টাল মেথ আইচ আটক
