|
জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
|
![]() জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জামালপুর জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ রেজাউল করিম, প্রধান অতিথির আসন গ্রহণ করেন জামালপুর সদর- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এড.শাহ্ ওয়ারেছ আলী মামুন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুর রহিম, জেলা পুলিশ সুপার মোছাম্মৎ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডাক্তার মোঃ আজিজুল হক, জেলা আইনজীবী সমিতি সভাপতি তৌফিকুল ইসলাম বাদশা,জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি রিশাদ রেজওয়ান বাবু সহ আরো অনেকে। জেলা লিগ্যাল অফিসার এ,কে,এম সিফাতুল্লাহ স্বাগত বক্তব্য দিয়ে আলোচনা শুরু হয়। বক্তারা বলেন অর্থের অভাবে কোন নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে জন্য সরকার জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনের আইনগত সহায়তা প্রদান করছে গত এক বছরে জামালপুর জেলায় উল্লেখযোগ্য সংখ্যক মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি এর মাধ্যমে সমাধান করা হয়েছে যা বিচার বিভাগের জট কমাতে সহায়তা ভূমিকা পালন করছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
‘পিঙ্ক ডে’ উদযাপনের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় দারাজের নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠী: সম্ভাবনা, নাকি অর্থনীতির বাড়তি চাপ?
বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ
পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ২০ হাজার টাকা জরিমানা
