|
পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইএসডিও পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রশিক্ষণ কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, জলবায়ু বিপদাপন্নতা নিরূপণ, পরিবেশ ব্যবস্থাপনা ও সংরক্ষণ এবং পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি সম্পর্কে উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এই আয়োজনে। অনুষ্ঠানে SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রকল্পের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে জলবায়ু বিপদাপন্নতা মোকাবিলা, পরিবেশগত ঝুঁকি হ্রাস এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনে উদ্যোক্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। একই সাথে তিনি প্রকল্পের সকল কার্যক্রমে পরিবেশ ব্যবস্থাপনার নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
