|
ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন
নতুন সময় প্রতিনিধি
|
|
ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন বরিশাল রেঞ্জের ডিইআজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, আসন্ন শারদীয় পূজা সুষ্ঠু শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাস সার্বক্ষণিক কাজ করছে। ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি বলেন, সমাজে সকল মানুষের নিরাপত্তা ,সৌহার্দ্য সম্প্রীতি ,ধর্মীয় আচার অনুষ্ঠানে শান্তি বজায় রাখতে পুলিশ সর্বদা নিবেদিত হয়ে কাজ করছেন। এসময় পিরোজপুরে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, ভান্ডারিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, অতিরিক্ত সুপার মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সার্কেলের পুলিশ সুপার পার্থ চক্রবর্তী , পিরোজপুর সদর সার্কেল নাসরিন জাহান, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জগলুল হাসান, পূজামণ্ডপের সভাপতি রমনী মৃধা ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিত হালদার সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেদিরাবাদ তারাবুনীয় সার্বজননীন দূর্গাপূজা মণ্ডপের সভাপতি রমনী মৃধা বলেন, প্রবিছরের ন্যায় আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৬দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ দুর্গা মণ্ডপে শত বছর ধরে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার প্রশাসনের সার্বিক সহায়তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা আয়োজনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
