ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজার চাল বরাদ্দ বাড়ল, ১৫০ নারী পেলেন উপহারের শাড়ি: এমপি এস এম ফয়সল
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 8:06 PM

দুর্গাপূজার চাল বরাদ্দ বাড়ল, ১৫০ নারী পেলেন উপহারের শাড়ি: এমপি এস এম ফয়সল

দুর্গাপূজার চাল বরাদ্দ বাড়ল, ১৫০ নারী পেলেন উপহারের শাড়ি: এমপি এস এম ফয়সল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১৯টি পূজামণ্ডপে চালের বরাদ্দ বাড়িয়ে প্রতিটিতে ৬০০ কেজি করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৫০ জন নারীর হাতে উপহারের শাড়ি তুলে দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে চালের বরাদ্দের বিষয়টি তুলে ধরেন তিনি। ১১৯টি পূজামণ্ডপের জন্য মোট ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, আগে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ ছিল। এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা জরুরি। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, মাধবপুর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, সদস্য সচিব সুমিত পাল,পৌর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রিংকু দেবনাথ, অঞ্জন বণিক, স্বপন রায়সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status