|
ময়মনসিংহে ইয়াবাসহ জহিরুল গ্রেপ্তার
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
|
ময়মনসিংহে ইয়াবাসহ জহিরুল গ্রেপ্তার জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের এক প্রেস নোটে মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব তথ্য জানানো হয়েছে। অভিযানকালে নয়াপাড়া এলাকা থেকে জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের প্রেস নোটে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
