ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
মানিকগঞ্জের দৌলতপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মুরগী বিতরণ
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 5:29 PM

মানিকগঞ্জের দৌলতপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মুরগী বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মুরগী বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুরে ক্ষুদ্র কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণের লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে মুরগী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা জিয়নপুর ইউনিয়নের বৈন্যা ঘাট এলাকায় এই মুরগী ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে মুরগী তুলে দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. তাকিরা রিমি সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের দারিদ্র্য বিমোচন ও পুষ্টি নিরাপত্তা কর্মসূচির আওতায় এই মুরগি বিতরণ করা হয়। এতে ক্ষুদ্র কৃষক পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের পারিবারিক প্রোটিনের চাহিদাও পূরণ হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status