ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 5:32 PM

বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ

বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ

কৃষকদের সঠিক তথ্য সংগ্রহ এবং কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দ্বিতীয় ধাপে বাকলজোড়া ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বাকলজোড়া ইউনিয়নে সিংহা বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি মাঠ কর্মকর্তা আতিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রায়হানুল হক, উপজেলা বিএনপির সহ:সভাপতি এম. রফিকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সাত্তার মাস্টার ও সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সকলকেই সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, কৃষক কার্ডের কার্যক্রমকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অবৈধ লেনদেন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের এ ব্যাপারে সজাগ থাকার নির্দেশনা দেন। পাশাপাশি প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি কিংবা অনিয়মের শিকার না হন, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। 

কৃষক কার্ডের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনিয়ম ও অবৈধ লেনদেনের কোনো সুযোগ যেন সৃষ্টি না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কর্মসূচি বাস্তবায়নের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে।

কৃষক কার্ড কর্মসূচির সুফল প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখা, সঠিক তথ্য নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ লেনদেন প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে কর্মসূচিটি কৃষকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status