|
‘পিঙ্ক ডে’ উদযাপনের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় দারাজের নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘পিঙ্ক ডে’ উদযাপনের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় দারাজের নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’ কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, সহায়ক ও অনুপ্রেরণাদায়ী পরিবেশ নিশ্চিত করতে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করে ‘ডি-উইমেন’। এই প্ল্যাটফর্মটি পেশাগত বিকাশ, নেতৃত্ব তৈরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মানসিক-শারীরিক সুস্থতার পাশাপাশি নিজেদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে কাজ করছে। নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দেয় দারাজ বাংলাদেশ। ‘ডি-উইমেন’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের কাজের স্বীকৃতি, মেন্টরশিপ, ক্যারিয়ার উন্নয়ন, উন্নত কর্মপরিবেশ, ফ্লেক্সিবল ওয়ার্ক পলিসি এবং নারীকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নারীর সুস্বাস্থ্য নিশ্চিতের সেই ধারাবাহিকতায় এবার পালিত হলো ‘পিঙ্ক ডে’। নারী কর্মীদের পাশাপাশি পুরুষ সহকর্মীরাও এতে অংশ নেন; যা স্পষ্ট বার্তা দেয় যে স্তন ক্যানসার সচেতনতা শুধু নারীদের নয়, বরং সবার একটি যৌথ দায়িত্ব এবং কার্যকর পরিবর্তনের জন্য সামগ্রিক অংশগ্রহণ অপরিহার্য। এই উদ্যোগ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের জেনারেল অপারেশনস ডিরেক্টর সুমাইয়া রহমান বলেন, নারীদের সহযোগিতা করার বিষয়টি যেন আমাদের প্রতিদিনের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয় এই বিশ্বাস থেকেই ‘ডি-উইমেন’-এর সূচনা। ‘পিঙ্ক ডে’ আয়োজনের মূল লক্ষ্য ছিল স্তন স্বাস্থ্য এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের মতো জরুরি বিষয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা। নারীরা যখন সঠিক তথ্য পান এবং নিজের স্বাস্থ্য নিয়ে সংকোচহীনভাবে কথা বলতে পারেন, তখন তারা সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন এবং পরিবার ও সমাজে সেই সচেতনতা ছড়িয়ে দিতে পারেন। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ অক্টোবর দারাজের নারী কর্মীদের জন্য স্তন ক্যানসার সচেতনতাবিষয়ক একটি বিশেষ সেশনের আয়োজন করতে যাচ্ছে ‘ডি-উইমেন’। এতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধমূলক সতর্কতা, সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং সেলফ-এক্সামিনেশন বা নিজে নিজে স্বাস্থ্য পরীক্ষার ব্যবহারিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। স্বাস্থ্য সম্পর্কিত আলোচনাকে আরও সহজ, তথ্যবহুল ও দ্বিধাহীন করার লক্ষ্যেই এই সেশনটির পরিকল্পনা করা হয়েছে। অংশগ্রহণকারীরা সরাসরি চিকিৎসকের কাছে প্রশ্ন করার সুযোগ পাবেন, যা তাঁদের মাধ্যমে পরিবার ও সমাজে পৌঁছে গিয়ে বৃহত্তর সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। ‘পিঙ্ক ডে’ ও ‘ডি-উইমেন’-এর নানামুখী উদ্যোগের মাধ্যমে দারাজ বাংলাদেশ এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে, যেখানে নারীরা কেবল ক্যারিয়ারেই এগিয়ে যাবেন না, বরং তাদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্যও সমান গুরুত্ব পাবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিনযানে ২কোটি ৫০ হাজার টাকা মুলোর ক্রিস্টাল মেথ আইচ আটক
