ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 6:52 PM

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলায়  সারের  ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন  বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জজকোর্টের সামনে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচি থেকে বিতর্কিত নিয়োগ তালিকা অবিলম্বে বাতিল করে প্রকৃত ব্যবসায়ী, কৃষক ও যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের জোর দাবি জানান বক্তারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন, সাম্প্রতিক সময়ে ৭৮টি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগকে কেন্দ্র করেই তাদের এ কর্মসূচি। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারকে বিতর্কিত করতে প্রশাসনের ভেতরে থাকা ব্যক্তি এবং আওয়ামী লীগের অনুসারীরা পরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন।
মানববন্ধনে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status