ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
বন্ধুর বাড়ি যাওয়া হলোনা দুই বন্ধুর
ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দু’জনের
মোঃ মনসুর আলী শিকদার
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 6:46 PM

ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দু’জনের

ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দু’জনের

বন্ধুর বাড়ি  শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নরসিংদীর দুই বন্ধু মৃত্যুবরণ করেছেন। তারা হলেন: নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার প্রয়াত ক্ষিতীশ দাস এর পুত্র অনুপ কুমার দাস (৫৭) ও অনুপ এর বন্ধু একই শহরের শিববাগ মহল্লার বাসিন্দা পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম (৫৮)। মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গতকাল বুধবার সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বৈশামুড়া স্থানে পৌছলে মালবাহী ট্রাকের ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই অনুপের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে আনোয়ারুল আজীমের মারা যায়। খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজন ও শুভাকাংখীরা তাদের লাশ নরসিংদীতে নিয়ে আসেন।

পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান সরাইল খাঁটিহাতা (কুট্টাপাড়া) হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম। তিনি বলেন, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আনোয়ারুল আজীম। আরোহী দুজনের মাথাতেই হেলমেট ছিল।

অনুপ কুমার দাসের ছোট ভাই তরুণ কুমার দাস বলেন, আমার ভাই অনুপ কুমার দাস একসময় প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এবং আনোয়ারুল আজীম একজন কলেজশিক্ষক। তিনি নরসিংদীর পার্শবতী জেলা গাজীপুরের পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। দুজনের মধ্যে গভীর ঘনিষ্ঠতা ছিল, চলেও গেলেন একই সঙ্গে।
অনুপ কুমার দাসের লাশ নরসিংদীর শ্মশানে দাহ করা হয়েছে। এবং আজীমের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status