ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
ধীরাশ্রমে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার মাদক চালান ঘিরে গোপন অভিযানে মিললো অস্ত্র ও ধারালো হাসুয়া
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Sunday, 1 March, 2026, 10:50 AM

ধীরাশ্রমে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার মাদক চালান ঘিরে গোপন অভিযানে মিললো অস্ত্র ও ধারালো হাসুয়া

ধীরাশ্রমে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার মাদক চালান ঘিরে গোপন অভিযানে মিললো অস্ত্র ও ধারালো হাসুয়া

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মাদক সংশ্লিষ্ট তৎপরতার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১। শুক্রবার (২৭ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে সদর থানাধীন যুগীতলা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সূত্র জানায়, ধীরাশ্রমের যুগীতলা এলাকার একটি বসতবাড়িতে মাদক ব্যবসায়ীদের বড় চালান কেনাবেচার প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়িটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

ধীরাশ্রমে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার মাদক চালান ঘিরে গোপন অভিযানে মিললো অস্ত্র ও ধারালো হাসুয়া

ধীরাশ্রমে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার মাদক চালান ঘিরে গোপন অভিযানে মিললো অস্ত্র ও ধারালো হাসুয়া

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্র ব্যবহারের আশঙ্কা থাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মহানগর এলাকায় মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status