|
সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ সম্মেলন ও প্রকাশনা উৎসব
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ সম্মেলন ও প্রকাশনা উৎসব সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী। সংবর্ধিত ও বিশেষ অতিথি কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রশিক্ষক ড. সীমা ইসলাম ও সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের সাধারণ সম্পাদক ম জামান প্রমুখ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, কথা সাহিত্যিক প্রফেসর ড. এম আমানুল্লাহ, কবি, সাহিত্যিক, গবেষক ড. সবুজ শামীম আহসান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠেনর পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলনে কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোসফিকুর রহমান মিল্টন ও কবি ও সাহিত্যিক দিলরুবা রোজ (রুবি)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
