|
নাঙ্গলকোটে আধিপত্যের জেরে সাবেক মেম্বারসহ জোড়া খুন
মো: ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে আধিপত্যের জেরে সাবেক মেম্বারসহ জোড়া খুন শুক্রবার সকাল
আনুমানিক সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নিহত
সাবেক মেম্বার সালেহ আহমেদ বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত
সালামত উল্লাহর ছেলে এবং ব্রুনাই প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন একই গ্রামের
আবুল খায়েরের ছেলে। স্থানীয়
সুত্রে জানা যায়, গতবছরের জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে
আলাউদ্দিন মেম্বার গ্রুপ ও সালেহ আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে কয়েকদফা
সংঘর্ষ হয়। এতে বহু আহত হন এবং প্রায় অর্ধশত বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া
হয়। সর্বশেষ ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে
হত্যা করা হয়। এই হত্যার
ঘটনার পর সালেহ আহমেদ মেম্বার গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে বাহিরে অবস্থান
করেন। ৩ জানুয়ারি সালেহ আহমেদ মেম্বার গ্রুপ এলাকায় প্রবেশের চেষ্টা করলে
আলাউদ্দিন মেম্বার গ্রুপের লোকজন বাঁধা প্রদান করেন এবং বিভিন্নভাবে হুমকি
দিয়ে থাকেন। নিহত দেলোয়ার
হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি জানান, "আমাদের বাড়িঘর সব
জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরও আমরা বাড়িতে গিয়ে তাবু টাঙ্গিয়ে
থাকতে শুরু করি। শুক্রবার সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমসহ প্রায়
২শতাধিক সন্ত্রাসী এক সাথে আমাদের ওপর হামলা চালায়, এতে আমার ভাই, নয়ন ও
আমার চাচা সালেহ আহমেদ মেম্বার গুলিবিদ্ধ হয়৷ মৃত্যু নিশ্চিত করতে তাদের
হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।" নাঙ্গলকোট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম
বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কয়েকজনকে আনা হয়েছে। তাদের মধ্যে
দু'জন মারা গেছেন। প্রাথমিকভাবে বলা যাচ্ছে, গুলিবিদ্ধ ও হাত-পায়ের রগ
কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নাঙ্গলকোট
থানার ওসি আরিফুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এই মুহূর্তে আলিয়ারা গ্রাম
মানবশূণ্য রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
