ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
কাউছার আহমেদ, দৌলতপুর
প্রকাশ: Thursday, 20 November, 2025, 11:20 AM
সর্বশেষ আপডেট: Thursday, 20 November, 2025, 12:16 PM

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে সার বিক্রি করার অপরাধে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ,ওয়ার্ড মেম্বার সুবুর মিয়া উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে বেশি দামে সার বিক্রি ও মজুদ আছে এমন গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার জিয়নপুর ইউনিয়নের মেসার্স হাবিব ষ্টোর মালিক মো. বকুল শেখকে বেশি দামে সার বিক্রি ও মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) এর ১ ও ২ ধারা মোতায়েন ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন- সারের বাজারের ওপর কঠোর নজর রাখা হচ্ছে। বেশি দামে বিক্রি ও মজুত রাখার তথ্য পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status