|
বেইজিং সফর শেষে ইরানে হামলার ছক কষছেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() চীন সফর শেষেই ইরান ইস্যুতে কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ছবি: সংগৃহীত মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক অচলাবস্থা নিরসনে ট্রাম্প যদি শেষ পর্যন্ত সামরিক শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেন, তবে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার একটি খসড়া পরিকল্পনা তৈরি করে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। এদিকে, আন্তর্জাতিক বিভিন্ন মহল পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যেন আবার পুরোপুরি খুলে দেওয়া যায়। একই সাথে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য দাবি করতে চাইছে। তবে এই পুরো বিষয়ে ট্রাম্পের অবস্থান এখনো বেশ কঠোর। চীন সফর শেষে নিজের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবকে পুরোপুরি গুরুত্বহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি সরাসরি মন্তব্য করেন যে আমি প্রস্তাবটি দেখেছি এবং কোনো লেখার প্রথম বাক্যটাই যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি সেটি সরাসরি ফেলে দিই। তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার (১৩ মে) চীন সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনে তার দুই দফা বৈঠক হয়। এসব দ্বিপাক্ষিক বৈঠকে বিশ্ব বাণিজ্য ছাড়াও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। তথ্যসূত্র: এনডিটিভি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
