|
ভূরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ শনিবার উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন। পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে প্রায় ৩৫ ধরনের ভারতীয় প্রসাধনীসামগ্রী এবং ৩০০ কেজি বাসমতি চাল রয়েছে। ![]() ভূরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ দীর্ঘদিনের গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় চক্রের সদস্যরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এএসপি মুনতাসির মামুন মুন বলেন, বাড়ির মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন থানা এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
