|
সাজেকে সেনাবাহিনীর কতৃর্ক স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() সাজেকে সেনাবাহিনীর কতৃর্ক স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ বুধবার ১ এপ্রিল সকালে বাঘাইহাট জোনের উপ অধিনায়ক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্যক্তিদের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, "পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উপস্থিত সকলকে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান এবং প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। গাছের চারা পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহও বৃদ্ধি করবে। বাঘাইহাট জোন জানিয়েছে, জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান
