ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
চাঁদপুরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 6:23 PM

চাঁদপুরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

চাঁদপুরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

বুধবার ০১ জুলাই বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুর সদর থানাধীন পুরান বাজারে গত ৩০ জুন সন্ধ্যা ৬ টা হতে রাত ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৫ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি ও ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল সংরক্ষণের দায়ে গোডাউনের মালিক হতে জরিমানা আদায় করে তা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। জব্দকৃত অবৈধ জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। 

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status