|
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
নতুন সময় প্রতিবেদক
|
![]() গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা অভিযোগকারী চাকরিজীবী মাহমুদ আইয়ুব জানান, গত ২৭ জুন তার বিকাশ অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে ৯৯ টাকা কেটে নেওয়া হয়। অথচ ‘পান্ডা প্রো’তে তিনি কখনোই এ সেবায় নিবন্ধন ও ব্যবহারও করেননি। ![]() গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা তার প্রশ্ন, একজন গ্রাহকের সম্মতি ছাড়া কীভাবে তার ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়া সম্ভব? ভুক্তভোগী জানান, ঘটনার ব্যাখ্যা জানতে সোমবার (৩০ জুন) সকালে ফুডপান্ডার কাছে ই-মেইলে অভিযোগ পাঠান। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আমি কখনোই ‘পান্ডা প্রো’ ব্যবহার করিনি এবং এটি ব্যবহার করার কোনো ইচ্ছাও আমার নেই। আমার অনুমতি ছাড়া কেন আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হলো? এর ব্যাখ্যা চাই। যদি এটি অননুমোদিত কর্তন হয়ে থাকে, তাহলে অবিলম্বে অর্থ ফেরত দিতে হবে। তবে অভিযোগের ব্যাপারে ফুডপান্ডার পক্ষ থেকে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন তিনি। গ্রাহক অধিকার নিয়ে কাজ বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যদি ব্যবহারকারীর সুস্পষ্ট সম্মতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে নেয়, তাহলে তা শুধু নৈতিকতার প্রশ্নই নয়, ভোক্তা অধিকার সুরক্ষার ক্ষেত্রেও গুরুতর উদ্বেগের বিষয়। বিশেষ করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত সেবাগুলোর ক্ষেত্রে গ্রাহককে আগাম অবহিত করা এবং তার অনুমোদন নিশ্চিত করা বাধ্যতামূলক হওয়া উচিত। তিনি আরো বলেন, এ ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি একইভাবে আরও গ্রাহকের অ্যাকাউন্ট থেকেও অর্থ কাটা হয়েছে? যদি এমন অভিযোগ একাধিক থাকে, তাহলে বিষয়টি বৃহত্তর তদন্তের প্রয়োজন। ডিজিটাল সেবার নামে গ্রাহকের পকেট কাটার ঘটনায় ফুডপান্ডার ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী। একই সঙ্গে এমন ঘটনা আর কতজন গ্রাহকের সঙ্গে ঘটেছে, সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
