ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে নিয়ে যেতে বলার একদিন পরই মিলল সানজিদার লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 November, 2026, 8:23 PM
সর্বশেষ আপডেট: Monday, 9 November, 2026, 8:32 PM

দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে নিয়ে যেতে বলার একদিন পরই মিলল সানজিদার লাশ

দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে নিয়ে যেতে বলার একদিন পরই মিলল সানজিদার লাশ

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে নবম তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের দুই মাস পর থেকে সানজিদা ও তাঁর স্বামী ঢাকার উত্তরখানে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। কিন্তু কয়েক মাস পর তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে সানজিদার ওপর নির্যাতন শুরু হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। কিছুদিন পর পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় পাঁচ দিন আগে সানজিদা ঢাকায় ফেরেন। দুই দিন আগে বাবার বাড়িতে ফোনে করে বলেছিলেন, আর এখানে থাকতে পারবেন না। তাঁকে এসে নিয়ে যেতে।

এরপর একদিন সানজিদাকে ফোন করে ফোনে পাওয়া যায়নি। তাঁর স্বামী আমিনুর রহমানকে ফোন দিলে তিনি অফিসে আছেন বলে জানান। গতকাল রাতে তিনি ফোনে জানান, সানজিদা আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের দাবি, আমিনুর সানজিদাকে হত্যা করেছেন।

সানজিদার চাচা মোস্তাফিজুর রহমান পুলিশকে জানান, সানজিদা ইসলাম ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমিনুরের বাড়িও পাবনার গাছপাড় এলাকায়। সানজিদা ও আমিনুর দুজন দুজনকে পছন্দ করতেন। গত ডিসেম্বরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। আমিনুর ঢাকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন বলে তাঁরা জানতেন। 

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ার আলী বলেন, ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে ছিল। এ ঘটনায় সানজিদার বাবা এ বি এম শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ মামলায় আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status