|
ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট খবর পেয়ে ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল ইউনিট। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। জানা গেছে, সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই যুবক। এ সময় আশপাশে থাকা লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন- আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)। এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
