|
ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে ধানমন্ডি মডেল থানার আওতাধীন মিনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। আটক যুবকের নাম খালিদ হাসান (৩৫)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিকস ডিজাইনার হিসেবে কর্মরত। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ৪৮ বছর বয়সী শহীদ আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় হট্টগোল শুরু হলে কয়েকজন পথচারী তাঁকে মারধর করেন। ওই তরুণীকেও ঘটনার প্রতিবাদ করতে দেখা যায়। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে সাদা শার্ট পরা এক যুবককে ওই বয়স্ক ব্যক্তিকে চড়-থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। ভিডিওতে ওই যুবকের মারধরের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এ ঘটনায় অভিযুক্ত খালিদ হাসানকে আটক করেছে পুলিশ। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমে বলেন, বুধবার সকালে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
