|
শিক্ষার্থীদের হাতে ফ্রি ল্যাপটপ তুলে দিলো ড্যাফোডিল পলিটেকনিক
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিক্ষার্থীদের হাতে ফ্রি ল্যাপটপ তুলে দিলো ড্যাফোডিল পলিটেকনিক বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ড্যাফোডিল পলিটেকনিকের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকতা ড. মোহম্মদ নুরুজ্জামান , ড্যাফোডিল গ্রুপের কারিগরি শিক্ষাবোর্ডের এফিলিয়েটেড ইন্সটিটিউশন সমূহের নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস, উপ-পরিচালক কে এম পারভেজ ববি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক এর ভারপ্রাপ্ত অধ্যক্ষএস এম জহিররুল ইসলাম ফরহাদ। অনুষ্ঠানে ড্যাফোডিল পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্টের ২৪ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয় যা তাদের প্রযুক্তিভিত্তিক শিক্ষা, গবেষণা ও প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । বর্তমান ডিজিটাল বিশ্বে কম্পিউটার লিটারেসি শিক্ষাজীবনের একটি অপরিহার্য দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রজেক্টভিত্তিক শিক্ষা, অনলাইন রিসার্চ, প্র্যাকটিক্যাল কাজ এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন একাডেমিক কার্যক্রমে একটি ব্যক্তিগত ল্যাপটপ শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে। প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে চালু থাকা এই ল্যাপটপ বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার পথে আরও একধাপ এগিয়ে নিচ্ছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
