|
রাবি ক্যাম্পাস ও ফুলতলায় পরিচ্ছন্নতা অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবী
নতুন সময় ডেস্ক
|
![]() রাবি ক্যাম্পাস ও ফুলতলায় পরিচ্ছন্নতা অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবী ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ২.০’-এর আওতায় সম্প্রতি ‘পরিবেশ পরিচ্ছন্নতা’ শীর্ষক এ কার্যক্রমে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। এর আগে ৮ অক্টোবর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী। এ সময় শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৫ প্রজাতির ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়। ক্যাম্পাস থেকে ফুলতলায় পরিচ্ছন্নতা অভিযান গত ৯ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে স্বেচ্ছাসেবীদের সমবেত করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। স্বেচ্ছাসেবীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা, প্যারিস রোড, আমচত্বর ও জোহা চত্বরসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে তাঁরা নগরের জনবহুল ফুলতলা এলাকায় গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান। স্কুলশিক্ষার্থীদের হাতে ১৫ প্রজাতির গাছের চারা এর আগে গত ৮ অক্টোবর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ২.০’-এর প্রথম কার্যক্রম হিসেবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থীকে রং ও আর্ট পেপার উপহার দেওয়া হয়। ‘আমি আমার পরিবেশকে কেমন দেখতে চাই’ শীর্ষক কার্যক্রমে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা লিখে সবার সামনে পড়ে শোনায়। বৃক্ষরোপণ পার্টনার চন্দ্রকলি ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৫ প্রজাতির ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়। এসব চারার মধ্যে ছিল বাতাবিলেবু, তেঁতুল, জলপাই, আমড়া, কাঁঠাল, আতাফল, কামরাঙা ও কদবেলসহ বিভিন্ন ফলদ গাছ। সামনে মানসিক স্বাস্থ্য ও বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ২.০’-এর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে ১১ অক্টোবর রাত ৯টায় ফেসবুক লাইভে মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। তরুণ ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক সুস্থ্যতা বিষয়ে সচেতন করতে বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ আয়োজন করা হবে। এ ছাড়া ১২ অক্টোবর রাজশাহীর একটি সাঁওতাল পল্লিতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। প্রকল্পটির সার্বিক বাস্তবায়নে সহযোগী পার্টনার হিসেবে গ্রো-আপ যুক্ত রয়েছে। এ ছাড়া, বৃক্ষরোপণ পার্টনার হিসেবে চন্দ্রকলি ফাউন্ডেশন, মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবিনার পার্টনার হিসেবে Psycoach Bangladesh, নিরাপত্তা পার্টনার হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), মিডিয়া পার্টনার হিসেবে বার্লো কমিউনিকেশনস লি: এবং রেডিও পার্টনার হিসেবে রেডিও পদ্মা ৯৯.২ এফএম।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
