|
পরীক্ষায় অংশ নিতে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক, ডিসিইউর নির্দেশনা
তিতুমীর কলেজ প্রতিনিধি
|
![]() পরীক্ষায় অংশ নিতে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক, ডিসিইউর নির্দেশনা মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশ বা তার বেশি, কিন্তু ৭৫ শতাংশের কম, তাদের নন-কলেজিয়েট শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নন-কলেজিয়েট ফি পরিশোধ সাপেক্ষে তারা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। অন্যদিকে, যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম, তাদের ডিস-কলেজিয়েট শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। তারা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কারাহান তারাসুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
