|
মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের ২০ বছর পূর্তি, ২৭ নভেম্বর তৃতীয় পুনর্মিলনী
মো: জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধি
|
![]() মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের ২০ বছর পূর্তি, ২৭ নভেম্বর তৃতীয় পুনর্মিলনী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মাভাবিপ্রবির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন। বিভাগের দুই দশকের পথচলা, সাফল্য ও স্মৃতি উদ্যাপনের পাশাপাশি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পপ্রতিষ্ঠানের তিন প্রতিনিধি। তাঁরা হলেন রেডিকেল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহিনুর রহমান এবং প্রিটি গ্রুপের প্রতিষ্ঠান প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মহসিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী। পুনর্মিলনীর সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো এ পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। আয়োজকেরা জানান, বিভাগের ২০ বছরের অর্জন ও স্মৃতিকে একসূত্রে বাঁধার পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক যোগাযোগের ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
