|
ময়মনসিংহে ইল্লিয়ীনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু
নতুন সময় ডেস্ক
|
![]() ময়মনসিংহে ইল্লিয়ীনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ওয়্যার, ফুটওয়্যার, ফ্রাগ্রর্যান্স, ও অ্যাকসেসরিজসহ ইল্লিয়ীনের কালেকশনে রয়েছে দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত স্টাইলের নানা অনুষঙ্গ। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে সব কালেকশন এক ছাদের নিচে থাকায় ক্রেতারা সহজেই নিজেদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন। স্টোর উদ্বোধন উপলক্ষে ইল্লিয়ীনের সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, আমরা সবসময় ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। আমাদের প্রতিটি পণ্য ও সেবায় মানের ধারাবাহিকতা বজায় রাখা সেই প্রচেষ্টারই অংশ। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর সেই লক্ষ্যপূরণে আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। বড় শহরগুলোর বাইরেও আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন শহরে স্টোর চালু করছে ইল্লিয়ীন। ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, বগুড়া ও অন্যান্য শহরে ইতোমধ্যে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ ও মাল্টি-ব্র্যান্ড স্টোর রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
