ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
থামুন! পুল-আপ কি নারীদের জন্য নিরাপদ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 8:39 PM

থামুন! পুল-আপ কি নারীদের জন্য নিরাপদ?

থামুন! পুল-আপ কি নারীদের জন্য নিরাপদ?

ফিটনেস সচেতন নারীরা এখন কেবল ওজন কমানোর ব্যায়ামের মধ্যে নিজেদের আটকে রাখছেন না। বরং পেশির জোর বাড়ানো এবং স্ট্রেচিংয়ের মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধির দিকে তাদের ঝোঁক বেশি। তাপসী পান্নু, মালাইকা অরোরাসহ অনেক জনপ্রিয় অভিনেত্রীও নিয়মিত এ ধরনের ফিটনেস চর্চা করে থাকেন।

ফিটনেস ধরে রাখার এই বহুল প্রচলিত ব্যায়াম নিয়ে বলিউড অভিনেত্রী সংযুক্তা হেগড়ে মনে করেন, জিমে পুরুষরা যে ধরনের ব্যায়াম করতে পারেন, নারীরাও চাইলে সেরকম করতে পারেন। তার মতে, পুল-আপের মতো ব্যায়াম মেয়েদের পেশির শক্তি বাড়াতে এবং শরীরের গঠন সুন্দর করতে সাহায্য করে।

শরীরের গঠনের জন্য আদর্শ হলেও এ ধরনের কঠিন ব্যায়াম নারীর জন্য কতটা নিরাপদ এবং এর নেপথ্যে কোন নিয়মগুলো মেনে চলা প্রয়োজন, তা নিয়ে রয়েছে নানা আলোচনা।

নারীদের জন্য পুল-আপ কতটা উপকারী?

অনেকেরই ভুল ধারণা থাকে যে, ওয়েট ট্রেনিং বা পুল-আপ করলে নারীর শরীরের গঠন পুরুষের মতো হয়ে যায়। তবে এ ধারণাটি মোটেও ঠিক নয়। পুল-আপ হলো একটি বডিওয়েট এক্সারসাইজ়, যা করার জন্য পেশি ও হাড়ের শক্তি দুটোই প্রয়োজন হয়। এই ব্যায়াম শরীরের ওপরের অংশ অর্থাৎ কাঁধ, বুক, ঘাড়, হাত ও কোমরের পেশির শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

দীর্ঘসময় ধরে ডেস্কে বসে কাজ করার কারণে পিঠ ও ঘাড়ের যে ব্যথা হয়, নিয়মিত পুল-আপ করলে তা উপশম হয় এবং শরীরের স্বাভাবিক ভঙ্গি বজায় থাকে। এ ছাড়াও বয়স চল্লিশ পেরোলে নারীদের হাড়ের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে। এই ধরনের ব্যায়াম করলে অস্টিওপোরোসিসের মতো হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। পাশাপাশি অতিরিক্ত মেদ ঝরিয়ে শরীরকে আকর্ষণীয় গড়ন দিতেও এটি বেশ সাহায্য করে।

ব্যায়ামটি করার সঠিক পদ্ধতি

শুরুতেই শরীরের পুরো ওজন ওপরের দিকে তোলার চেষ্টা করা উচিত নয়। এতে কাঁধ ও হাতের কব্জিতে চোট পাওয়ার ঝুঁকি তৈরি হয়। পেশির শক্তি বাড়াতে দুটি সহজ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে:

অ্যাসিস্টেড রেজিস্ট্যান্স ব্যান্ড পুল-আপ: পুল-আপ বারে একটি শক্ত রেজ়িস্ট্যান্স ব্যান্ড বেঁধে, সেটির নিচে এক পায়ের পাতা বা হাঁটু রেখে বার ধরে শরীর ওপরে তুলতে হবে।

ইসেন্ট্রিক পুল-আপ: কোনো টুল বা বেঞ্চের ওপর দাঁড়িয়ে পুল-আপ বার শক্ত করে ধরে শরীর ওপরে তুলে নিতে হবে। এরপর ৫ থেকে ৬ সেকেন্ড সময় নিয়ে খুব ধীরে ধীরে শরীর নিচে নামাতে হবে।

বিশেষজ্ঞদের মতে, পুল-আপ করার সময় অবশ্যই কোনো পেশাদার প্রশিক্ষকের পরামর্শ নেওয়া দরকার। যারা এই ধরনের ব্যায়ামে অভ্যস্ত নন, তাদের না করাই ভালো। এ ছাড়াও আর্থ্রাইটিস, ভার্টিগো বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া পুল-আপ করা একেবারেই উচিত নয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status