ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 8:43 PM

রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামের রৌমারীতে মাদক সেবনের দায়ে মোঃ মোজাফফর হোসেন মনু (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৭ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টায় রৌমারী থানার কাউনিয়ারচর এলাকায় মনুর নিজ বসতবাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মোঃ রফিয়াল হকের ছেলে। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।

এ প্রসঙ্গে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “পুলিশ সুপার মহোদয়, কুড়িগ্রামের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের হটস্পট চিহ্নিতকরণ এবং মাদক সেবী ও মাদক ব্যবসায়ী-কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status