ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ইবি সমাবর্তন ২০২৭: নিবন্ধনের সময় বাড়ল, কমলো ফি
ইবি প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 7:19 PM

ইবি সমাবর্তন ২০২৭: নিবন্ধনের সময় বাড়ল, কমলো ফি

ইবি সমাবর্তন ২০২৭: নিবন্ধনের সময় বাড়ল, কমলো ফি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে কমানো হয়েছে নিবন্ধন ফি।

শিক্ষার্থীদের আবেদন ও সামগ্রিক বিষয় বিবেচনায় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়। একই সঙ্গে নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০০ টাকা। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।

সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন।

এদিকে, যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপ-কমিটি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status