|
বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি এ বিষয়ে পাঠকদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ। এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। ইতোমধ্যেই এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৯ জুন ২০২৬ রাজধানীর ভাটারা থানায় এই বিষয় নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২। তারিখ ২৯/০৬/২০২৬। বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ পাঠকদের উদ্দেশ্যে জানিয়েছে, বিভ্রান্তি এড়াতে এবং সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/dailybangladeshpratidin) এবং অফিশিয়াল ওয়েবসাইট (https://www.bd-pratidin.com/) ভিজিট করুন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
