|
আইজিপিকে ডিআরইউ ও ক্র্যাবের হুঁশিয়ারি
নতুন সময় প্রতিবেদক
|
![]() আইজিপিকে ডিআরইউ ও ক্র্যাবের হুঁশিয়ারি ওই বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠন দুটি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় ডিআরইউ-এর দপ্তর সম্পাদক রাশিম মোল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। এর আগে, সোমবার পুরান ঢাকার চকবাজারে এক আনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়। আইজিপির এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের মধ্য পড়ে। আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য অগ্রহণযোগ্য
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
