ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
ভজনপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনায়েদ, সাধারণ সম্পাদক জমির নির্বাচিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Sunday, 25 October, 2026, 11:11 AM

ভজনপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনায়েদ, সাধারণ সম্পাদক জমির নির্বাচিত

ভজনপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনায়েদ, সাধারণ সম্পাদক জমির নির্বাচিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার দোকান ও প্রতিষ্ঠান ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত নির্বাচনে সভাপতি পদে নুরুজ্জামান জুনায়েদ ও সাধারণ সম্পাদক পদে জামিরুল ইসলাম জমির নির্বাচিত হয়েছেন। 

শনিবার ২৪শে অক্টোবর ২০২৬  মোট ৮৩৩ টি ভোটের বিপরীতে  ০৬ টি পৃথক বুথে সকাল ০৮ টা থেকে ০৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১০ টি পদের জন্য মোট ২৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে আশরাফুল ইসলাম  বিনা প্রতিদন্দিতায়  সহ সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।  

সভাপতি পদে  মিজানুর রহমান চাকা মার্কা প্রতিক নিয়ে  নুরুজ্জামান জুনায়েদের  (ছাতা মার্কা) সাথে প্রতিদন্দিতা করেন। নুরুজ্জামান জুনায়েদ ৪২২ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। 

সহ সভাপতি পদে ০২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।  লুৎফর রহমান (বড়দা) হাতি প্রতিক নিয়ে  ৫২৪ ভোট পেয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।  

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ০৪ জন।  জামিরুল ইসলাম জমির বাই সাইকেল প্রতীক নিয়ে ৩৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন 

সাংগঠনিক সম্পাদক  পদে  ০২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন ।  নুর আলম,  হাতপাখা প্রতীক নিয়ে  ৫২৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।   

কোষাধ্যক্ষ পদে মোট ০৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।    খায়রুল আলম  জগ প্রতিক নিয়ে - ৩৫৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

প্রচার সম্পাদক পদে  ০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।    জুমের আলী, সেলাই মেশিন প্রতিক নিয়ে ২৯৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

দপ্তর সম্পাদক পদে  ০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।  হোটেল ব্যবসায়ী তরিকুল ইসলাম,  মাছ প্রতিক নিয়ে  ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।

কার্যকরী সদস্য ০৩ টি পদের জন্য  ০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এরমধ্যে নুর আলম, কুলা প্রতিক নিয়ে ৪৬৪ টি ভোট ও তছলিম উদ্দিন,  জোড়া ডাব প্রতিক নিয়ে ৫০০ ভোট ও  ইলিয়াস আলী, বালতি প্রতিক নিয়ে  ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । 

নির্বাচনে প্রধান  নির্বাচন কমিশনার৷ হিসাবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। 

সহকারী নির্বাচন কমিশনার হিসাবে, কাজী আনোয়ার হোসেন, আব্দুল লথিফ খান, মো: তাসকিনুর রহমান পিন্টু, মো: রিয়াজুল ইসলাম, মো : জিয়াউর রহমান,
মো: সাইফুল ইসলাম, আব্দুল কাদের নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। 

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ ও গণনার মধ্যদিয়ে ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুলার রহমান  প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে সকলের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ফলাফল ঘোষণা দেন।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status