ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 October, 2026, 11:16 AM

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

পাঁচ দিনের সরকারি সফর শেষে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।  এ সময় তার সঙ্গে ছিলেন একান্ত সচিব জ্যোতিশ্বর পাল। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বিমানবন্দরে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান দলের মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য শাকিলউজ্জামান, সাকিব হোসাইন, প্রচার সম্পাদক আশরাফুল রায়হান। এ সময় গণঅধিকার পরিষদ মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

গণঅধিকার পরিষদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রতিমন্ত্রী নুরুলহক নুর ৫ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। 

দক্ষিণ কোরিয়ার চুংজু সিটির মেয়রের বিশেষ আমন্ত্রণে সেদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের ‘চুনকো কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করেন নুরুল হক নুর। ইনচেওন শহরের অন্তর্গত গাংহোয়া কাউন্টির মেয়র পার্ক ইয়ং-চোওলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। 

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিধি সম্প্রসারণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিউলে পৃথক দুটি দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেন প্রতিমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার ‘কোরিয়ান প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status