|
শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ। গ্রেপ্তার রনি পাঠান (২৫) শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর সহযোগী নয়ন মিয়ারও বয়স ২৫ বছর। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা পাইকারি বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শ্রীপুরে মাদকবিরোধী অভিযান শুরু করে ডিবির একটি দল। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানোর একপর্যায়ে মাওনা চন্নাপাড়া এলাকায় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ জানান, পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
