|
সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫০ হাজার টাকার মাছ নিধন
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫০ হাজার টাকার মাছ নিধন স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, নলদাইর গ্রামের মৃত হযরত আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক নিখিলের বসতবাড়ি সংলগ্ন পুকুরে সোমবার (তারিখ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে। মঙ্গলবার সকালে পুকুরে থাকা মাছগুলো মৃত অবস্থায় পানির ওপর ভেসে উঠতে দেখা যায়। এতে পুকুরে থাকা প্রায় সব মাছ মারা যায় এবং ভুক্তভোগীর প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক নিখিল বলেন, “আমি একজন অসচ্ছল কৃষক। এর আগেও আমার অটোরিকশা (ভ্যান) চুরি হয়েছে। বিদেশে যাওয়ার জন্য অর্থ দিয়ে নানা প্রতারণা ও হয়রানির শিকার হয়েছি। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেলেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক, আক্তার, জয়নাল, ভুক্তভোগীর স্ত্রী নাসিমা বেগম এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. কামাল মিয়া। তারা বলেন, একটি অসহায় পরিবারের জীবিকার ওপর এমন নাশকতামূলক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে মো. ইকবাল হাসান বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
