|
গোপালগঞ্জ সদরের সোনাকুড়ে হলিডে হোম উদ্বোধন করলেন তৌহিদা সুলতানা রুনু
নতুন সময় ডেস্ক
|
![]() গোপালগঞ্জ সদরের সোনাকুড়ে হলিডে হোম উদ্বোধন করলেন তৌহিদা সুলতানা রুনু ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব মেম্বাররা কমপ্লিমেন্টারি হিসাবে ২ রাত ৩ দিন পর্যন্ত ফ্রি অবকাশ যাপনের সুযোগ পাবেন। এই তথ্য নিশ্চিত করেন ডালটন জহির চেয়ারম্যান, ট্যুরস এন্ড ট্রাভেল কমিটি, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লিমিটেড। "হলিডে হোম" উদ্বোধন উপলক্ষে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা (রুনু) ছাড়াও রিসোর্ট এ্যসোসিয়েশনের প্রেসিডেন্ট খবির উদ্দ্দীন আহাম্মেদ ও ক্লাব পরিচালক (অর্থ) মো: জাকির হোসেন, পরিচালক আবুল কালাম আজাদ, পরিচালক নেওয়াজ আহাম্মেদ এবং ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দুপুরের খাবার ও পিঠা উৎসব সহ দেশ বরন্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
