|
গাজীপুরে গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফের র্যালি ও আলোচনা সভা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফের র্যালি ও আলোচনা সভা শনিবার (৩ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় গেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আশপাশের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে সম্মিলিত কেক কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করে কাজ করলেও এখনো তাদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও স্বীকৃতি নিশ্চিত হয়নি। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য অপরিহার্য। এ কারণে সাংবাদিকদের কল্যাণে ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
