ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 May, 2026, 8:21 PM

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। রোববার (৩ মে) ভোর রাতে ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার জাজিরা থানার আতিয়ার রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (২৯) এবং বরিশাল জেলার গৌরনদী থানার বামিশার এলাকার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।

​র‍্যাব-১১-এর সদর কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২০২৩ সালে ফতুল্লা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।

​র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই দুই সাজাপ্রাপ্ত আসামির অবস্থান নিশ্চিত করে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

​গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status