ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
লামায় মোঃ আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 May, 2026, 8:19 PM

লামায় মোঃ আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

লামায় মোঃ আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাঃ মোঃ আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি (SaChing Prue Zery)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, লামা উপজেলার সাবেক পৌর মেয়র ও বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি একটি আলোকিত ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status