ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমেদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 November, 2023, 2:15 AM

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমেদ

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমেদ

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এবং টেলিভিশন উপস্থাপক জামিল আহমেদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধীনে ‘বাংলাদেশে স্থানীয় সরকার নীতি সংস্কার এজেন্ডা বিস্তরণে মিডিয়ার ভূমিকা (Role of Media in Disseminating Local Governance Policy Reform Agenda in Bangladesh ) শীর্ষক অভিসন্দর্ভের (থিসিস) জন্য এই ডিগ্রি লাভ করেন।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত  চূড়ান্ত হয়।

উল্লেখ্য, জামিল আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স এবং এমএ ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের  লোক প্রশাসন বিভাগ থেকে এম ফিল ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (আইডিএস) থেকে সিভিল সোসাইটি আউটরিচ বিষয়েও প্রশিক্ষণ অর্জন করেছেন। এছাড়া তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছেন। 

জামিল আহমেদ ২০০৮ সালে আন্তর্জাতিক দাতা সংস্থা কেয়ার বাংলাদেশের প্রথম বাংলাদেশী পরিচালক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে মিডিয়া এ্যডভোকেসিতে বিশেষভাবে প্রশিক্ষণ অর্জন করেছেন। তিনি ২০১২ সালে যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের আয়োজনে অত্যন্ত সম্মানজনক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আইজেনহওয়ার ফেলোশিপ অর্জন করেন এবং এই ফেলোশিপ কার্যক্রমের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০ টি অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম,  সংবাদপত্র, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, গবেষণা প্রতিষ্ঠান, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status