|
সালেহ বিপ্লবকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সংবর্ধনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ক্যাপশন: দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লবকে ক্রেস্ট দিচ্ছেন চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দিনব্যাপী আয়োজনে টেলিভিশন সাংবাদিকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, আনন্দঘন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে চাঁদপুরের কৃতি সন্তান হিসেবে সালেহ বিপ্লবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন তার সহধর্মিণী মুনিরা আহম্মেদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাৎ এবং সাধারণ সম্পাদক এম এ লতিফসহ আমন্ত্রিত অতিথিরা। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
