|
মিয়ানমারে পাচারকালে পতেঙ্গা উপকূলে ৬ হাজার লিটার ডিজেল জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মিয়ানমারে পাচারকালে পতেঙ্গা উপকূলে ৬ হাজার লিটার ডিজেল জব্দ শনিবার পতেঙ্গায় বন্দরের বর্হিনোঙ্গরে একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয় বলে কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকরা হলেন-আব্দুল মান্নান, সাকিব, মো. সাকের ও সৈয়দ আলম। আর রোহিঙ্গারা হলেন-আবু তাহের, সৈয়দ হোসেন, এনামুল হাসান, হামিদুল হক, মো. সাকের, মো. আয়াস, মোহাম্মদ ফারুক ও পরান। ডিজেল ছাড়াও তাদের কাছ থেকে ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। তার আগে বৃহস্পতিবার কর্ণফুলী নদীতে একটি লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্ধ করা হয়। ওই তেল অবৈধভাবে মজুদ করার হয়েছিল বলে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছিলেন। ২৭ মার্চ চট্টগ্রামে ‘মজুদ’ করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করার কথা জানিয়েছিল পুলিশ। আর শনিবার অন্য দেশে পাচারকালে ডিজেল জব্দের তথ্য দিল কোস্টগার্ড। বাহিনীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেছেন, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে এসব ডিজেল ওই নৌকায় বহন করা হচ্ছিল। আটককৃতরা ‘মানব পাচারকারী’, এ কথা তুলে ধরে কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নৌকা ব্যবহার করে ‘মানব পাচারকারীরা’ ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, বলেছে কোস্টর্গাড। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
