|
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
|
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থি ![]() অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত বুধবার (১৬ জুলাই ২০২৬) খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া, এমপি। সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন, জরুরি ত্রাণ কার্যক্রম, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভা শেষে বন্যা-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
