|
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা রথযাত্রা উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও রথ মেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. অ্যাড. শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাড. মেহেদী হাসান এলিস, সাবেক সভাপতি হাসান আজমল ভূঁইয়া সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল। আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি দে, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। উদ্বোধনী পর্ব শেষে ঐতিহ্যবাহী রথটি টানতে অংশ নেন হাজারো ভক্ত। গাজীপুর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত নারী-পুরুষের ঢলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা রথ টেনে দেশ, জাতি এবং বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন। রথযাত্রাকে কেন্দ্র করে শহরের রথখোলা এলাকায় বসেছে ২০ দিনব্যাপী বর্ণিল রথ মেলা। মেলায় সার্কাস, পুতুলনাচ, নাগরদোলা, দেশীয় হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, খেলনাসহ বিভিন্ন পণ্যের শতাধিক দোকান স্থান পেয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলনমেলায়। আয়োজকরা জানান, মেলা চলাকালে প্রতিদিন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
