ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
"সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা": কলাকোপার রথযাত্রায় এমপি আশফাক
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Thursday, 16 July, 2026, 9:26 PM

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা পোদ্দার বাজারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। 

এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় সম্প্রীতির দেশ। প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীন ও নির্বিঘ্নে পালন করার সাংবিধানিক অধিকার রয়েছে। সনাতনী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই উৎসব যেন সম্পূর্ণ আনন্দঘন এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উৎসবের শেষ দিন (উল্টো রথযাত্রা) পর্যন্ত কঠোর নজরদারি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।

রথযাত্রা উপলক্ষে কলাকোপা পোদ্দার বাজার এলাকায় ঐতিহ্যবাহী গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নানা ধরনের কুটির শিল্প, শিশুদের খেলনা, মিষ্টি-মণ্ডা এবং গৃহস্থালি সামগ্রীর শত শত স্টল বসেছে। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সকল ধর্মের স্থানীয় ব্যক্তিবর্গ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status