|
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে কলেজমোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেসক্লাব ও এনসিপিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। এ ছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লোকমান হোসেন লিমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
