|
জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ নুরনবী সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সংগঠনের উপদেষ্টা ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী, প্রভাষক জসিম উদ্দিন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজমুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক উপহার হিসেবে প্রিন্টেড মগ প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই, নৈতিকতা চর্চা এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রেও গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে। পরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার নীতি-নৈতিকতা, তথ্য যাচাই পদ্ধতি, আধুনিক সংবাদ সংগ্রহ, ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ আব্দুল আলিমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। সমাপনী বক্তব্যে সভাপতি এম. এ. জলিল জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ বছরের গৌরবময় পথচলার কথা তুলে ধরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করেন। পরে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কঠিন বাস্তবতার মুখে দক্ষিণ এশিয়ার জেন জি অভ্যুত্থান
জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন করলেন সুসমিতা আফরোজ ঈশিতা
মালেকবাড়ির ম্যাট্রিক্স স্টাইলসে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
অবৈধভাবে সুন্দরবনে ঢুকে মধু সংগ্রহের সময় ১১ মৌয়ালকে আটক, ২টি নৌকাসহ এক হাজার কেজি মধু জব্দ
